সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ
নির্বাচন
প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
ফলাফল ঘোষণার আগেই সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এক ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। এরই মধ্যে অনেক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ, দিরাই-শাল্লা, জাতীয় সংসদ নির্বাচন