০২ মে ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

বিশ্বনাথে শেষ জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তাহসিনা রুশদীর লুনা

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় সিলেটের বিশ্বনাথের পৌর শহরের প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। জনগণের শক্তিতেই অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে বিজয় আসবে। 

 

ইলিয়াসপত্নী লুনা বলেন, সিলেট-২ আসনের সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি, কোথায় উন্নয়ন প্রয়োজন। আমাকে নির্বাচিত করলে এইসব পরিকল্পনা প্রথম বছরেই বাস্তবায়ন করা হবে। বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও যুবদল আহবায়ক সামসুল ইসলাম'র যৌথ পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী ও কেন্দ্রীয় বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও ছোট ছেলে লাবীব শারার।

 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান,  সাবেক সহ-সভাপতি আব্বাস আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, তোফাজ্জল আলম তোফায়েল, আব্দুল কুদ্দুছ, সেবুল মিয়া, মুমিন খান মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন, ইসমাইল খান, শিহাব আহমদ, আনিসুজ্জামান খান, আলতাব আলী, আব্দুস সহিদ, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন।

 

এর আগে দুপুর থেকে পৌর ও উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার -ফেস্টুন ও বাদ্যযন্ত্র সহকারে বিশাল বিশাল মিছিল সভায় যোগ দেন। মুল মঞ্চের পাশে প্রবাসী নেতাদের জন্য পৃথক একটি মঞ্চ তৈরি করা হয়। শতাধিক প্রবাসী আর হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই আর ধানের শীষ, ধানের শীষ শ্লোগানে পুরো মাঠ ভরে যায়।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

লুনা, সিলেট-২ আসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ