সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ
নির্বাচন
প্রকাশঃ ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০১ অপরাহ্ন
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির 'নির্বাচন সুরক্ষা ২০২৬' অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন।
এ বিষয়ে জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাছউদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার আমরা বলছি যে, শত শত মানুষ যদি আমার ওখানে ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে তো আমার মহা মুশকিল হবে।
ভোটাররা কি তাহলে ভোট দিতে গিয়ে দুই থেকে পাঁচ ঘণ্টা মোবাইল ফোন ছাড়া থাকবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার এই প্রশ্নটা খুব আমিও তো নিজেও চিন্তা করছি। আমরা কিন্তু শেষ পর্যন্ত বলে আসছি যে তারপরও ভোটিং প্রসিডিউরে ফোন নেওয়া যাবে না। এটার পক্ষে-বিপক্ষে দুইভাবেই কথা বলছি যে এটাও পার্ট অব আওয়ার লাইফ।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, এটা আমরা ভোটারদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই তো আমরা এই কাজটা করেছি। টু কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেজন্য বলছি যে ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারে না। যদি কেউ ভুলে ফোন নিয়ে যান, তিনি দায়িত্বে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন।
নির্বাচন, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ নির্বাচন, মোবাইল ফোন