স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েন না রাখার পরিকল্পনা ইসির
নির্বাচন
প্রকাশঃ ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) খেলাফত মজলিস মনোনিত প্রার্থী শেখ মুশতাক আহমদ। নির্বাচনে ১১ দলীয় জোটের একাধিক প্রার্থী মাঠে থাকায় এবং একক প্রার্থী দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শেখ মুশতাক আহমদ৷
নির্বাচন থেকে সরে দাঁড়ালেও কোনো দলের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না বলেও জানান ১১ দলীয় জোটের অন্যতম শরিক দলের এই নেতা।
সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, 'খেলাফত মজলিস মনোনিত ও ১১ দলীয় জোট সমর্থির প্রার্থী হিসেবে আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শান্তিগঞ্জ ও শান্তিগঞ্জে দেওয়াল ঘড়ি প্রতিকে জণগণের ব্যাপক সাড়া পাচ্ছি। কিন্তু এ পর্যন্ত ১০ দলীয় জোটের একক প্রার্থী দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও একক প্রার্থীর ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে পারিনি। এ নিয়ে জোটের লিঁয়াজো কমিটি একাধিকবার বৈঠক করেও একক প্রার্থীর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তাই আমরা দলীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচনে আমরা কোনো দল বা প্রার্থীকে সমর্থন দিচ্ছি না।'
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জগন্নাথপুর পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোহেল আহমদ সুনু, সাধারণ সম্পাদক মাষ্টার আমিনুল ইসলাম এবং শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান।
উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনটিকে উন্মুক্ত রেখেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে। আসনটিতে শেখ মুশতাক ছাড়াও মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহিনুর পাশা চৌধুরী (রিকশা) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল)।
সুনামগঞ্জ-৩, জাতীয় সংসদ নির্বাচন, খেলাফত মজলিস