সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
প্রকাশঃ ৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জে বিএনপির ১৪ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির পৃথক দুটি প্যাডে তাদের বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বকুল মিয়া, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য উছমান গণি, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ৪র্থ যুগ্ম আহ্বায়ক রমজান আলী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য সুকেশ দেবনাথ, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য বুরহান উদ্দিন, বিশ্বম্ভরপুর জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্যসচিব জিল্লুর রহমান তালুকদার এবং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মিল হক।
অন্য প্যাডে বহিষ্কৃত নেতারা হলেন—জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হক, গৌরারং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য ইছাক আলী এবং পৌর বিএনপির সদস্য আব্দুল মজিদ।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কৃত নেতারা দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হকের স্বাক্ষরে বহিষ্কারাদেশ জারি করা হয়। এর অনুলিপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর কাছে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
সুনামগঞ্জ, বিএনপি, বহিষ্কার