যুক্তরাষ্ট্রের মুভিলফেস্টে ফাইনালিস্টে সিলেটের ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
সিলেটের বাগবাড়িস্থ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিক্রয় ও বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর কাদির। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হাই স্কুল, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ