০২ মে ২০২৬

দৈনন্দিন

কারাগার থেকে ওসমানী হাসপাতালে সাবেক মন্ত্রী ইমরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়।


বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, মঙ্গলবার সকালে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর ওয়ার্ডের অধীনে ১৩ নম্বর কেবিনে নেওয়া হয়।


একটি সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারিরিক অবস্থা অনেকটা ভালো। কেবিনে নেওয়ার পর তার সাথে কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন


এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের সাঁড়া পাওয়া যায়নি।


ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন বলেন, মঙ্গলবার সকালে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে হাসাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে রয়েছেন। তাঁকে ‍পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।  


উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার  করে পুলিশ। পরে তাঁকে সিলেটের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সাবেক মন্ত্রী ইমরান আহমদ, সিলেট, গ্রেফতার, হাসপাতাল, কারাগার,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ