১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের দায়ে আটক ৩, কারাদণ্ড

প্রতিনিধি, তাহিরপুর, সিলেট

প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন


সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারের দায়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গুয়ার হাওরের রোয়ার বিল নামক এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় তাতক্ষণিক আটককৃতদের এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামম্যাণ আদালত। 

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের দলামিয়ার ছেলে হারুন মিয়া ও একই গ্রামের কিচমত আলীর ছেলে কামুই মিয়া এবং মইয়াজুরী গ্রামের লেদু মিয়ার ছেলে রফিক মিয়া।

 

জানা যায়, মঙ্গলবার বিকেলে টাঙ্গুয়ার হাওরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাখি শিকারের অভিযোগে তিনজনকে আটক করা হয় ও এবং এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।  

 

অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। এ সময় টাঙ্গুয়ার হাওর সার্বিক গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও রামসিংহপুর এবং গোলাবাড়ি আনসার সদস্যরা সহযোগিতা করেন।

 

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, ‘পাখি শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ, পাখি শিকার, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ