১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২৬ ১:৩০ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় (২৪ জানুয়ারি) দিরাই উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, পিস্তলের আট রাউন্ড গুলি, একাধিক পাসপোর্ট এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ উজ্জ্বল মিয়াকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, দিরাই, নিষিদ্ধ ছাত্রলীগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ