২৮ মে ২০২৬

নির্বাচনযাত্রায় বিএনপি

মানুষের কাছে হাত তোলে দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেটের হযরত শাহজালাল (রহ) এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে মাজার জিয়ারত করেন তিনি।

 

মাজার জিয়ারত শেষে বের হওয়ার পথে বিএনপি নেতাকর্মী হাজার হাজার মানুষের উদ্দেশ্যে হাত তোলে দোয়া চান। পরে তিনি হযরত শাহপরাণ (রহ) এর মাজারের দিকে রওনা হন তিনি। এসময় তার সঙ্গে স্ত্রী জোবায়দা রহমান উপস্থিত ছিলেন।

 

এর আগে বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

 

সেখান থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বাসে করে যাত্রা শুরু করেন তারেক রহমান।  আসার পথে সড়কের দু‘পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। রাত সোয়া ৯টার দিকে হাজারো মানুষের ভিড় ঠেলে মাজারের ভিতরে প্রবেশ করেন তিনি।

 

মাজার জিয়ারত ও এশার নামাজ শেষে তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর রাত ১০টার দিকে মাজার থেকে নেমে আসেন তিনি। এসময় তিনি মানুষের উদ্দেশ্যে হাত তোলে দোয়া চান। পরে তিনি হযরত শাহপরাণ (রহ) এর মাজারের দিকে রওনা হন তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচনযাত্রায় বিএনপি থেকে আরো পড়ুন

তারেক রহমান, সিলেট, শাহজালাল মাজার, জিয়ারত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ