নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ছিলাপাঞ্জা গ্রাম থেক গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছিলাপাঞ্জা গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়িতে ডোবার পাশে কাজ করতে গিয়ে মাটিতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড দেখতে পান স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, মাটিতে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। গ্রেনেডের গায়ে লিখা রয়েছে (CCS-60C) TEAR GAS HAND GRENADE।
তিনি আরও জানান, ইতোমধ্যেই সেনাবাহিনী বোম্ব ডিসপোজাল ইউনিটের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবেন।
হবিগঞ্জ, বানিয়াচং, গ্রেনেড উদ্ধার, সিলেট