দোয়ারাবাজারে গরু ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
দৈনন্দিন
প্রকাশঃ ১১ মে, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন
দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসে সংবাদ প্রকাশের পর সুনামগঞ্জে জুলাইযোদ্ধার আহতদের অনুদানের চেক নেয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সেই নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগে গতকাল শনিবার ‘জুলাইযোদ্ধার চেক পেলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে সিলেট ভয়েস।
এ ঘটনায় সুনামগঞ্জ জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে টনক নড়ে জেলা প্রশাসনের। এই পরিস্থিতি আজ এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। রোববার (১১ মে) সন্ধ্যায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এসময় তিনি বলেন, ‘চেক বিতরণের পর যাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাদের চেক জমা না দিতে অনুরোধ জানানো হয়েছে। সিনিয়র সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা ও স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এই বিষয়ে উপজেলা যাচাই বাছাই কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জিহান জুবায়ের বলেন, ‘আহতদের তালিকা গঠনের কাজ শুরু হয় সেপ্টেম্বর থেকে, অথচ আমাদের কমিটি গঠিত হয় ডিসেম্বরে। ফলে আমাদের অজান্তেই অনেক নাম তালিকাভুক্ত হয়েছে। এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।’
উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আল হেলাল ‘আহত জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন। তিনি বাসসের সাবেক সুনামগঞ্জ প্রতিনিধি এবং দাবি রয়েছে, জুলাই আন্দোলনের সময় তিনি বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছিলেন। তার বিরুদ্ধে ‘আহত সেজে’ সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ উঠলে শুরু হয় এ বিতর্ক।
আল হেলাল চেক বিতরণ, সুনামগঞ্জ আন্দোলন বিতর্ক, জুলাই গণঅভ্যুত্থান যুদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন