২০ মার্চ ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জগন্নাথপুরে গ্রামীণফোন কর্মচারীর বসতঘরে লুট

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১১ জানুয়ারী, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামীণফোন কোম্পানির এক কর্মচারীর বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা দরজা-জানালা, ফ্যান ও আসবাবপত্র লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। রোববার (১১ জানুয়ারি) ঘটনাটি জানাজানি হলে জগন্নাথপুর থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 


এ ঘটনায় ভুক্তভোগী জ্যোতির্ময় দে থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দা জ্যোতির্ময় দে গ্রামীণফোনে কর্মরত থাকায় চাকরির সুবাদে পরিবার নিয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। দীর্ঘদিন বসতঘর তালাবদ্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা তার বাড়িতে হানা দেয়।

 

শনিবার ১০ জানুয়ারি নিজ বাড়িতে ফিরে তিনি দেখেন ঘরের দরজা নেই। ঘরে ঢুকে দেখতে পান চারটি দরজা, ফ্যান, আসবাবপত্রসহ নানা মূল্যবান জিনিসপত্র উধাও। প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

ভুক্তভোগী জ্যোতির্ময় দে বলেন, এমন মর্মান্তিক ঘটনায় আমি বাকরুদ্ধ। আশপাশের লোকজনকে জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

 

এ বিষয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দক্ষিণ সুরমা পুলিশ, ইয়াবাসহ গ্রেফতার, সিলেট মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক, দক্ষিণ সুরমা থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ