০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট সফরে আসছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ জানুয়ারী, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

ছবিঃ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী ২ ও ৩ জানুয়ারি সিলেট জেলা সফর করবেন।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টার একান্ত সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাত ১০টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।


পরদিন শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ‘৪র্থ সমাবর্তন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


এ দিন দুপুর ২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৪ উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কর্মশালায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম, হিন্দু পুরোহিত সম্প্রদায়, কলেজ অধ্যক্ষ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন।


এরপর বিকেল সাড়ে ৪টায় নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন উপদেষ্টা। সফরের শেষ পর্যায়ে রাত সাড়ে ৮টায় সার্কিট হাউস ত্যাগ করে রাত ৯টা ৪০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সিলেট সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ