২৬ আগস্ট ২০২৬

দৈনন্দিন / দিবস

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ১:৪২ অপরাহ্ন


হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের। বুধবার (২৬ আগস্ট) দুপুরে মাজার প্রাঙ্গনে গিয়ে প্রথমে মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে মাজার প্রাঙ্গনটি ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।


মাজার জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।


সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সিলেটে এসেছেন সেজন্য মাজারটি জিয়ারত করেছেন। তাছাড়া তিনি মাজার প্রাঙ্গন ঘুরে দেখেছেন এবং মাজারের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা কথাও উনাকে জানানো হয়েছে। 



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, জাকারিয়া তাহের, হযরত শাহজালাল (রহ.) মাজার, মাজার জিয়ারত, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, রেজাউল হাসান কয়েস লোদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ