০৩ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটে আ. লীগ সন্দেহে গণপিটুনি, যুবককে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ন

ছবিঃ ভিডিও থেকে সংগৃহীত

সিলেটে আওয়ামী লীগ সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৪টার দিকে নগরীর চৌহাট্টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা গণজমায়েতে এ ঘটনা ঘটে।


সিলেট মেট্রোপলিটোন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


গণপিটুনির শিকার ওই যুবকের নাম মামুন। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মামুন। এ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে তাকে মারপিট করে একদল বিক্ষোভকারী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালী থানা পুলিশ। পরে মামুনকে পুলিশের কাছে সোপর্দ করে আন্দোলনকারীরা।


কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’  



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট গণপিটুনি, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি, চৌহাট্টা আন্দোলন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ