কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৫ ৬:০১ অপরাহ্ন
আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে সিলেটে চলছে ছাত্র-জনতার গণজমায়েত।
শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেয় এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও জুলাই ঐক্যসহ একাধিক সংগঠনের নেতাকর্মীরা।
গণজমায়েতের কারণে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কের একটি অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
আন্দোলনকারীরা দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের ভাষায়, 'আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করার অধিকার রাখে না।
তারা আরও বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা এখনও ‘জুলাই ঘোষণাপত্র’ জারি না করায় আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
সিলেট গণজমায়েত, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি, এনসিপি, ছাত্রশিবির আন্দোলন