
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের দিনে বই উৎসব হয়নি। তবে অনুষ্ঠান ছাড়াও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার বই বিতরণ করা হয়েছে।
অবশ্য নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হলেও এখন সবকটি বই শিক্ষার্থীদের হাতে দিতে পারেনি সরকার। গড়ে তিনটি বিষয়ের বই পেয়েছে শিক্ষার্থীরা। সিলেট জেলা শিক্ষা অফিস বলছে, চাহিদার ৭৬ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। বাকি বইগেুলো পর্য়ায়ক্রমে চলে আসবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিতরণ করতে দেখা গেছে। অন্যান্য বছর বই বিতরণ করতে অনুষ্ঠানের আয়োজন করা হলেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
সিলেট জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর মাধ্যমিক স্তরে ২ লাখ ৫৬ হাজার ৪৬৬ জন, দাখিল স্তরে ৮১ হাজার ৩৭ জন, ইবতেদায়ী স্তরে ৯৭ হাজার ১৮জন ও ইংরেজি/ভোকেশনাল স্তরে-১২ হাজার ৮০জনসহ মোট ৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীর জন্য ৫০ লাখ ২৫ হাজার ২১৪টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে ৩৮ লাখ ৫ হাজার ৫৬৭ টি বই প্রদান করা হয়েছে। যা মোট চাহিদার ৭৬ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক (অতিরিক্ত) আবু সায়ীদ মো. আব্দুল ওয়াদুদ সিলেট ভয়েসকে বলেন, এ বছর বই উৎসব হয়নি। স্কুল থেকে অভ্যন্তরীণভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
সিলেট, বই বিতরণ


