২৭ আগস্ট ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেট শিক্ষাবোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নতুন কমিটির অভিষেক, সেবার মান বাড়ানোর আহ্বান চেয়ারম্যানের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের (রেজি. নং: চট্ট-২২৪১) নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলম শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সকল কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। 


পরে অতিথিরা নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সিস্টেম এনালিস্ট সরকার মো. আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, বিদায়ী সভাপতি নিরঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি ধ্রুব গৌতম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া।


অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক খোদেজা খাতুন, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলামসহ শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম। বৈদিক মন্ত্র পাঠ করেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সহসভাপতি প্রেমেন্দ্র কুমার রায়।


অভিষেক অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট শিক্ষাবোর্ড, এমপ্লয়িজ ইউনিয়ন, নতুন কমিটি, অভিষেক, চেয়ারম্যান, সেবার মান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ