ওসমানীনগরে ঈদে মিলাদুন্নবী পালিত, মহানবীর আদর্শ বাস্তবায়নের অঙ্গিকার
ধর্ম
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মোবারক র্যালী সম্পন্ন হয়েছে। জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার ব্যবস্থাপনায় বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয় গোয়ালাবাজার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে এ র্যালী বের করা হয়।
র্যালিটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে শেষ হয়। র্যালিতে কালিমা খচিত ফেস্টুন নিয়ে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ গ্রহন করেন।
শিল্পীর কন্ঠে কন্ঠে ‘সালাম সালাম-নবী হাজার সালাম’, বালাগাল উলাবিহী কামালিহি’, তালাআল বাদরু আলাইনা’ ও ‘ইয়া নবী সালামু আলইকা’ ইত্যাদি নাত রাসুলে মূখরিত হয়ে উঠে রাজপথ।
পরে শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি হাজী আজির উদ্দিন মেম্বার। অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখনের পরিচালনায় বক্তব্য রাখেন, জালালিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, অধ্যক্ষ মাওলানা আখতার আলী, মোল্লাপাড়া মাদরাসার সুপার মাওলানা সৈয়দ সুলতান আহমদ। এ সময় বক্তারা বলেন, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবীর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। তাই ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মহানবীর মহান আদর্শেও বিকল্প নেই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, হাফিজ তৌরিছ আলী, হাফিজ সিরাজুল ইসলাম, হাজী ধন মিয়া, হাফিজ মাওলানা আজাদ আলী, মাওলানা শামছুল ইসলাম, মাহবুব খান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, মাওলানা মুফতি আব্দুল আহাদ, মাওলানা আফতাব আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আমিনুর রহমান, মাওলানা মাজহারুল ইসাাম, হাফিজ আতাউর রহমান, হাফিজ সাব্বির আহমদ,কুরআন তিলাওয়াত করেন হাফিজ আসাদ আহমদ।
ঈদে মিলাদুন্নবী, র্যালী, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদ, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া, মহানবীর আদর্শ