৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা

বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদ, সিলেটের কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১ জানুয়ারী, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

ছবিঃ সভাপতি-মাছুম, সম্পাদক- সোহাগ

বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদ, সিলেটের সপ্তদশ কার্যনির্বাহী কমিটি -২০২৬ গঠন করা হয়েছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) ৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

আগামী ১ বছরের জন্য সংগঠনটির সভাপতি হিসেবে রিয়াদ মাহফুজ মাছুম, সাধারণ সম্পাদক- সোহাগ সরকার, নির্বাহী সম্পাদক- বায়োজিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক- নাফিজ আহমেদ ও অর্থ সম্পাদক  হিসেবে রাকিব হাসানকে মনোনীত করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন মনি, সদস্য রুহুল আমীন ওয়ারেজ ও সমন্বয়কারী খোকন মোহাম্মদ রিয়ান এই কমিটির অনুমোদন করেন। আগামী ১৫ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করেন নির্বাচন পরিচালনা কমিটি।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত করাই আমাদের অঙ্গীকার’- এই স্লোগানকে নিয়ে সিলেটে অবস্থিত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডার শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

বংশীকুন্ডা, ছাত্রকল্যাণ, পরিষদ, সিলেট, সপ্তদশ কার্যনির্বাহী, কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ