অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৮:২১ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে আতরের ব্যবসায় সুপরিচিত প্রতিষ্ঠান মোহাম্মদ ফারুক পারফিউমের পরিচালক ফাহিম আহমদ প্রবাসী সম্মাননা পেয়েছেন। রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেট জেলার একশ প্রবাসীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।
‘প্রবাসী সম্মাননা–২০২৫’ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পরে কবি নজরুল অডিটরিয়ামে দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে (NRB CIP ক্যাটাগরি) ফাহিম আহমদ সিআইপি নির্বাচিত হন। ১৯৮০ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গৌরবের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে মোহাম্মদ ফারুক পারফিউম। সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক আহমেদ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ ৪৫ বছরের সফল পথচলায় বর্তমানে তার সন্তানরা প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন। ইউরোপ ও আফ্রিকার বাজারেও ছড়িয়ে পড়েছে এই ব্র্যান্ডের পণ্য। চলতি বছর প্রতিষ্ঠানটি আমিরাত সরকারের মর্যাদাপূর্ণ ‘আরবান ট্রেজার’ পদকেও ভূষিত হয়েছে।
ফাহিম আহমদ প্রবাসী সম্মাননা, মোহাম্মদ ফারুক পারফিউম, সিলেট প্রবাসী সম্মাননা, NRB CIP ফাহিম আহমদ, বিয়ানীবাজার চারখাই