অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রাণ যায় বাবা-মেয়েসহ ৫ জনের
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ৮:১৩ অপরাহ্ন
শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাশিপুর চা-বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে বাগানের স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, ২০১৭ সালে বাগানটি চা বোর্ডের অধীনে যাওয়ার পর থেকেই তারা শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে অস্থায়ী ১২২ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।
কাশিপুর চা-বাগান পঞ্চায়েতের সেক্রেটারি লছমন পাশি জানান, ২০০১ সালে ১৪৫ একর জমির ওপর কাশিপুর চা-বাগানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৩৮ জন শ্রমিক কাজ করছেন। ২০১৭ সালে আইনি জটিলতায় শিল্পপতি রাগিব আলীর কাছ থেকে বাগানটি চা বোর্ডের অধীনে চলে যায়। সে সময় শ্রমিকদের সঙ্গে করা চুক্তিতে ছাঁটাই না করার আশ্বাস দেওয়া হয়েছিল।
তিনি বলেন, হঠাৎ করে ১২২ জন অস্থায়ী শ্রমিককে ছাঁটাই করা হলে তারা পরিবার নিয়ে কোথায় যাবে? শ্রমিক ছাঁটাই বন্ধ না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।
অন্যদিকে কাশিপুর চা-বাগানের ব্যবস্থাপক আশরাফুল হক জানান, ব্যয় কমানোর জন্য কর্তৃপক্ষ অন্য বাগান থেকে শ্রমিক এনে কাজ চালানোর চিন্তা করছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াসমিন পারভিন তিবরিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মৌলভীবাজার, কাশিমপুর চাবাগান, ধর্মঘট, চা-বাগান