০৫ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটকে লন্ডন বানানোর জন্য যা করা দরকার করব: পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ ১২:২১ অপরাহ্ন

ছবিঃ বিশেষ অতিথির বক্তব্য দেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘সিলেটকে লন্ডন বানানোর জন্য যা যা করা দরকার তা করা হবে। এদেশকে সেভাবে গড়তে হলে দেশে ইনভেস্ট করতে হবে। আমি আশা করবো আপনারা তা করবেন। সেজন্য সিলেট মহানগর পুলিশ আপনাদের নিরাপত্তাসহ সকল সহযোগিতা করবে।’ 

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন আয়োজিত প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রেমিট্যান্স এদেশের অর্থনীতির লাইন। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না তারা বিশ্বের বুকে বাংলাদেশের পতাকাকে মর্জাদার আসনে মিয়ে গেছেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া উপস্থিত আছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম। এছাড়া বিশ্বের ১২ টি দেশ থেকে আসা প্রবাসীরা তাতে অংশ নেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, লন্ডন, পুলিশ, কমিশনার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ