২৬ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১ ডিসেম্বর, ২০২৫ ১২:৫০ অপরাহ্ন

ছবিঃ রেজা কিবরিয়া

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে।

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রেজা কিবরিয়ার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গণফোরামে যোগদানের মধ্য দিয়ে। একই নির্বাচনে তিনি বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে গণফোরামের সাধারণ সম্পাদক হন, যদিও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

গণফোরাম ছাড়ার পর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে মিলে গঠন করেন গণঅধিকার পরিষদ। সেখানেও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তবে দলটিও পরবর্তীতে দুই অংশে বিভক্ত হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, রেজা কিবরিয়া, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ