২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২৫ ৯:৩০ অপরাহ্ন


সিলেট সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ফরিদ আহমেদ।


সোমবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 


প্রফেসর মো. ফরিদ আহমেদ ১৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ১৯৬৭ সালের ২৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী মনেহর আলী।


১৯৯৩ সালের ২৪ নভেম্বর সুনামগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন প্রফেসর ফরিদ আহমেদ। পরবর্তীতে ১৯৯৮ সালের এপ্রিলে এমসি কলেজে যোগ দেন। এরপর তিনি মৌলভীবাজার সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। 


২০০৫ সালের জুলাইয়ে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেটে যোগ দেন এবং এক বছর পর ২০০৬ সালের জুনে আবার এমসি কলেজে ফেরেন। পরবর্তীতে ২০১০ সালের অক্টোবরে সুনামগঞ্জ সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন।


২০১১ সালে পুনরায় এমসি কলেজে যোগ দিয়ে দায়িত্ব পালন শুরু করেন এবং ২০২০ সালে প্রফেসর পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট সরলকারি কলেজ, অধ্যক্ষ, সিলেট, এমসি কলেজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ