০৫ মে ২০২৬

দৈনন্দিন

বানিয়াচংয়ে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ১০:২১ অপরাহ্ন


বানিয়াচং উপজেলায় 'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ধান, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও অড়হড়সহ রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ১'শ ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। একই সঙ্গে হাইব্রিড বেগুন, লালশাক, পালং, লাউ, মিষ্টিকুমড়া, মুলা শাকসহ বসতবাড়ির আঙিনায় চাষযোগ্য বিভিন্ন শীতকালীন সবজির বীজ ও প্রতি উপকারভোগীকে ১০ কেজি করে এমওপি এবং ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ, উপসহকারী হরিশ চন্দ্র ও হাবিবুর রহমান রাজু।

এ সময় বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, বিভিন্ন গণমাধ্যমকর্মী, কৃষি বিভাগের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং, শীতকালীন, কৃষিই সমৃদ্ধি, হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ