দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
দিরাই-শাল্লায় মাছ লুটপাট
প্রকাশঃ ৫ মার্চ, ২০২৫ ৯:২৭ অপরাহ্ন
গত ৫ দিনে জেলার দিরাই ও শাল্লা উপজেলার ৭টি জলমহালের প্রায় ৪ কোটি টাকার মাছ লুটপাটের ঘটনায় ইজারাদারদের থানায় মামলা নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বুধবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিকেলে সাংবাদিকদের বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সকল ইজারাদার আছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে।
জেলা প্রশাসক বলেম, সরকারিভাবে ইজারাকৃত যে জলমহালগুলো আছে দিরাই শাল্লা মধ্যনগর এবং আজকে জামালগঞ্জ উপজেলায় দেখেছি যে সংঘবদ্ধভাবে ৩০-৪০ হাজার লোক জড়ো হয়ে বল্লম, টেটা, জাল নিয়ে মাছ লুটপাট করতেছে। এগুলো ইজারা দেয়া এবং সরকার তাতে রাজস্ব পায়, যদি এভাবে মাছ নিয়ে যাওয়া হয় আগামী বছর আমরা যে জলমহালগুলো ইজারা দিতে যাব সেগুলো ইজারা হবে না বা প্রত্যাশি মূল্যে চাইতে কম টাকায় ইজারা হবে। যার ফলে দেশ গুরুত্বপূর্ণ রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং দেশের উন্নয়নমূলক কাজ বিঘ্নিত হবে। যারা এসব কাজ করছেন তাদের বুঝা উচিত তারা নিজেদেরই স্বার্থের বিরুদ্ধে যাচ্ছেন। আমি অনুরোধ করব তারা যেনো এসব কাজ বন্ধ করেন।
দিরাই ও শাল্লা, মাছ, জলমহাল, সুনামগঞ্জ, জেলা প্রশাসক, ইজারা, ইজারাদার