সুনামগঞ্জের ৫০০ পরিবারে মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ সরকারের
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ওপর জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদর বড়বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের।
বক্তারা জানান, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে। বাড়ি ভাড়া ও দৈনন্দিন ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণের দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের গড়িমসির কারণে শিক্ষক সমাজ আজ মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা দেশের মেরুদণ্ড। কিন্তু আজ সেই মেরুদণ্ডের মানুষগুলো বঞ্চিত তাদের ন্যায্য অধিকার থেকে। এ সময় সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সহকারী শিক্ষক সঞ্জু দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেমায়েত আলী খান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী, নাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মহারত্ম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, সহকারী শিক্ষক মুফতি সাব্বির আহমদ শিবলী নোমানী ও ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিপু রাণী সরকার।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু ও বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
বানিয়াচং, শিক্ষক, সমাবেশ, দাবি