এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৫ অক্টোবর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, সমৃদ্ধ জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি তৈরি করেন এবং শিক্ষার্থীদের মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশে মুখ্য ভূমিকা রাখেন।
তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষকগণ একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করতে, শেখার ঘাটতি পূরণে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।’
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন আব্দুল হাকিম চৌধুরী।
সভায় গোয়াইনঘাট উপজেলার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বশির শরীফ ও ইনস্ট্রাক্টর অফিসার আতাউর রহমান প্রমুখ।
বিএনপি, আব্দুল হাকিম চৌধুরী, মাসিক সমন্বয় সভা,