হাওরে ফসল ডুবি: সহায়তার তালিকায় নাম নেই ক্ষতিগ্রস্তদের
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন
দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হারিকেন হাতে রাস্তায় নামলেন সুনামগঞ্জের ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে 'সুনামগঞ্জবাসী' ব্যানারে শহরের আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে নির্বাহী প্রকৌশলীর টেবিলে তিনটি হারিকেন রেখে আসেন বিক্ষুব্ধ গ্রাহকরা।
অংশগ্রহণকারীরা জানান, কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন এলাকায় অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও দীর্ঘ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য দেন তেঘরিয়া এলাকার মো. আম্মার আহমদ, আরপিননগরের রেদুয়ানুল হক নিহান, মো. সোহাগ, মো. নাদিম আহমদ ও সজীব আহমদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, নিয়মিত বিদ্যুৎ বিল দেওয়ার পরও নিরবচ্ছিন্ন সরবরাহ মিলছে না। হারিকেন হাতে এই কর্মসূচি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের প্রতীকী প্রতিবাদ।
এদিকে কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মচারী ছবি ও ভিডিও ধারণে আপত্তি জানান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেন উপস্থিত সাংবাদিকরা। এটিএন নিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসানও এই বাধার শিকার হন বলে অভিযোগ করা হয়।
সাংবাদিক মেহেদী হাসান বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট একটি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং বিরূপ আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে এ ধরনের প্রতিবন্ধকতা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
মানববন্ধনের আয়োজক আম্মার আহমদ বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে এসে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে পড়তে হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে ঘটনা অস্বীকার করেছেন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল মিয়া। তিনি বলেন, বিদ্যুৎ অফিস একটি সংরক্ষিত এলাকা। অনুমতি ছাড়া অফিস প্রাঙ্গণে প্রবেশের সুযোগ নেই। অনুমতি না নিয়েই কিছু লোকজন অফিসের সামনে চলে আসায় বিষয়টি জানানো হয়েছে মাত্র।
সুনামগঞ্জ, বিদ্যুৎ, লোডশেডিং, মানবববন্ধন