১৮ জুন ২০২৬

দৈনন্দিন

‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

প্রতিনিধি, জামালগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন


সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।

‎বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

‎নবনিযুক্ত ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

‎জানা যায়, শিল্পী রাণী মোদক ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান, সদস্য আতিকুর রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ প্রতিনিধি মিসবাহ উদ্দিন রুমি,দৈনিক  আলোকিত সকাল জামালগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জামালগঞ্জ, মতবিনিময়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ