বৃষ্টিমুখর সিলেট, ১২ ঘণ্টায় রেকর্ড ৮৪ মিলিমিটার বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন
সিলেটে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় এ অঞ্চলে ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে, আগামী ২৪ ঘণ্টায়ও বিভাগের অনেক স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতের পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ৯৭ শতাংশে পৌঁছায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ১৭ জুন সকাল ৬টা থেকে ১৮ জুন সকাল ৬টা পর্যন্ত ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর ১৮ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে, শুক্রবার (১৯ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
বৃষ্টি, আবহাওয়া, সিলেট আবহাওয়া অফিস, তাপমাত্রা, আর্দ্রতা