এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।
সভায় নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গাড়ী চলাচলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
একইসঙ্গে বিভিন্ন সড়কে গাড়ী চলাচলে প্রত্যেক সমিতির নীতিমালা অনুসরণের আহ্বান জানান তারা।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি মো. শামছুদ্দিন বাবুধন, সহসভাপতি মো. সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সহ সাধারণ সম্পাদক নোমান আহমদ ও রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, মো. রুহুল আমিন রুহেল, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মুকিত মুকুল,কার্যকরী সদস্য মো. জিতু মিয়া, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক আং শহিদ, কাযকরী সদস্য মোঃ শাহাব উদ্দিন প্রমুখ।
বাস, মাইক্রোবাস, সমিতি, মতবিনিময়