০৫ মে ২০২৬

দৈনন্দিন

শ্রীমঙ্গলে এসআইয়ের সাহসিকতায় বাঁচলো বিদ্যুৎস্পৃষ্ট শিশুর প্রাণ

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৭:১০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের এসআই (সাব-ইন্সপেক্টর)-এর সাহসিকতা ও মানবিকতায় প্রাণ ফিরে পেল বিদ্যুৎস্পৃষ্ট সাত বছরের শিশু তাজিম। পূজোর ব্যস্ত শহরে তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্স না পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান নিজেই শিশুটিকে কোলে করে সিএনজিতে তুলে হাসপাতালে নিয়ে যান।তার এ উপস্থিত বুদ্ধি ও মানবিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। 

 

গত বুধবার দুপুর আড়াইটার দিকে শ্রীমঙ্গলের শহরতলীর লালবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু তাজিম (৭)। স্থানীয় ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে অন্য হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও জরুরি মুহূর্তে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না দেওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

 

তাৎক্ষণিকভাবে এসআই মহিবুর ৯৯৯ এ কল করলেও যানজটের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়। পরিস্থিতি জটিল দেখে তিনি দ্বিধা না করে শিশুটিকে নিজ হাতে কোলে তুলে হাসপাতালে নামিয়ে সিএনজিযোগে মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী বাপ্পি বলেন, এমন মানবিক পুলিশ কর্মকর্তা আমাদের সমাজে বিরল। একটি অসহায় শিশুর জীবন বাঁচাতে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

 

এসআই মহিবুর রহমান বলেন, ‘এক দিকে পূজা অন্য দিকে হাসপাতাল আমি চেষ্টা করেছি পূজা এবং হসপিটালকে বাঁচানো এরচেয়ে বেশি  ‘মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় দায়িত্ব। আমি কেবল আল্লাহর প্রেরিত এক বান্দা, উসিলা মাত্র। যতদিন বেঁচে থাকব, মানবিক কাজ করে যাব।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, এসআইয়ের সাহসিকতা, পুলিশ, বিদ্যুৎস্পৃষ্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ