০৫ মে ২০২৬

দৈনন্দিন

শ্রীমঙ্গলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরুল আলম সিদ্দিকী ও ইয়াকুব আলী, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি কামরুল ইসলাম, এনসিপি মৌলভীবাজার জেলা যুগ্ম সমন্বয়ক নিলয় রশিদ তম্ময়, নটরডেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, ভূনবীর দশরত স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তারিক হাসান, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মাওলানা করিম উদ্দিন এবং হাজী মেহেরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আল আমিন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। পরে শ্রেষ্ঠ অবদান রাখার স্বীকৃতি হিসেবে চারজন গুণী শিক্ষককে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ