২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং দুজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

গতকাল সোমবার রাতে থানা পুলিশের একটি দল পৌরসভার পৌরপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন—চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের সোহেল মিয়া (৪২), রসুলপুর গ্রামের ছানু মিয়া (৫৫) ও পাইলগাঁও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের তছকির মিয়া (৬৫)।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, বিশেষ অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, সুনামগঞ্জ, আসামি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ