২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা মামলায় জড়িত সন্দেহে সিলেট থেকে একজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে সিলেট মহানগরীর টিলাগড় এলাকা থেকে এম আব্দুল হাফিজ নামের ওই ব্যক্তিকে দিরাই থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। অভিযানে সিলেটের শাহপরাণ থানা পুলিশও সহযোগিতা করে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন মাওলানা মুশতাক আহমদ। এদিন রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে দিরাই রোড পয়েন্টের দুটি দোকানের সিসি ক্যামেরায় তার চলাফেরার দৃশ্য ধরা পড়ে। রাত ১১টা ৪০ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ হয়ে গেলে আর কোনো খোঁজ মেলেনি। পরের দিন তার পরিবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে।

 

নিখোঁজের প্রায় তিনদিন পর গত ৫ সেপ্টেম্বর সকালে দিরাই উপজেলার শরীফপুর গ্রামের পুরাতন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ