নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির বড়দল উত্তর ইউনিয়ন কমিটির কাউন্সিলে ভোট দিতে গিয়ে এক বিএনপি নেতা হামলার শিকার হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই নেতার নাম ইসমাইল। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামের মো. হেকিম আলীর ছেলে এবং ২নং ওয়ার্ড বিএনপির সদস্য।
জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টার দিকে কাউন্সিলে ভোট প্রদানের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে একতা বাজার এলাকায় পৌঁছালে সেখানে একদল সন্ত্রাসী তাঁর উপর হামলা করে। হামলায় মাথায় ও হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
যোগাযোগ করা হলে ভুক্তভোগীর ফুফাতো ভাই নাসির মিয়া বলেন, ‘একতা বাজার হলহলিয়া গ্রামের নবাব মিয়া ও তাঁর ৪ ছেলে মিলে ইসমাইলকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।’
তিনি আরও জানান, গুরুতর আহত ইসমাইলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তাহিরপুর, সুনামগঞ্জ, হামলা বিএনপি নেতা,