বেপরোয়া পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলা, চালক আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৯ আগস্ট, ২০২৫ ৮:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধে জেরে ভাগ্নেদের হামলায় মামা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছালিক মিয়া উত্তর নাদামপুর গ্রামের মৃত মাহতাব মিয়া ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছালিক মিয়ার সঙ্গে তাঁর ভাগ্নে দিলদার খান ও তার ভাইদের পূর্ব বিরোধকে কেন্দ্র করে মনোমানিল্য চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দেশিয় অস্ত্রসস্ত্রসহ দিলদার খান তার ভাইদের নিয়ে ছালিক মিয়ার উপর হামলা চালায়। এতে ছালিক মিয়া গুরুতর আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার খান তার ভাইদের সঙ্গে নিয়ে হামলা করে আমার ভাইকে হত্যা করেছে। তিনি খুনিদের বিচার দাবি করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।