২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৪:০২ অপরাহ্ন



সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) ভোরে গোবিন্দগঞ্জ পয়েন্টের দিঘলী ইসলামপুর (পূর্বপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী তায়েফ পরিবহনের একটি নাইট কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৬৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং ১০-১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও ছাতক ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন। পরে আহতদের স্থানীয় ও সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস উদ্ধার করে। এসময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত আরও দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সড়ক, দুর্ঘটনা, ছাতক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ