১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

জাফলংয়ে দেড় হাজার ঘনফুট পাথর উদ্ধার : ৫০ টি বারকি নৌকা ধ্বংস

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৫ ৫:০৫ অপরাহ্ন



সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্র জিরোপয়েন্ট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে সিলেট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. ফরহাদ উদ্দিনের নেতৃত্বে দুপুর ২ টা পর্যন্ত আনুমানিক ১৫০০ ঘনফুট পাথর জুমপাড় এলাকা থেকে উদ্ধার করে জাফলং  জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

সেই সাথে অবৈধভাবে বালু উত্তোলন করা ৫০ টির নৌকা ধ্বংস করা হয়েছে। টাস্কফোর্স অভিযানে সহায়তা করে পুলিশ ও বিজিবি। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আধারে বৃষ্টির মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবি'র টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেই পাথরগুলো খোঁজে বের করে সাড়ে ৯ হাজার  ঘনফুট পাথর উদ্ধার করেছি। 

তিনি জানান, পাথর লুটপাটের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত থাকবে।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, জাফলং, পাথর, অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ