নবীগঞ্জে যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৫ ৮:১২ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের উভয়পাশে গড়ে উঠা তিনশতাধিক অবৈধ দোকান পাট ও বাসা বাড়িতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চলে।
এদিকে অভিযানকে কেন্দ্র করে এর দুইদিন আগে এক জরিপকারী ও কানুনগোরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠেছে।
অভিযোগ রয়েছে, উচ্ছেদ অভিযানের দুইদিন আগে জরিপকারী (সার্ভেয়ার) দীপক মল্লিক ও কানুনগো অবৈধ দখলদারদের ৫০ হাজার থেকে শুরু করে ৭ লাখ টাকা পর্যন্ত ঘুষ বাণিজ্য করেছেন। এ ক্ষেত্রে উভয়ই দোকানকোটার অবস্থান অনুযায়ী অর্থ বাণিজ্য করেন।
মঙ্গলবার অভিযানের নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ- সম্পতি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মো. নাসির উদ্দিন মাহমুদ।
সকাল থেকে বুলডোজার দিয়ে সাতগাঁও রেলওয়ে স্টেশনের আমরাইল ছড়া রোড, সিন্দুরখান রোড, রেলওয়ে কলোনী, সাতগাঁও বাজারে অবস্থিত একটি বিলাসবহুল বাসার স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
অভিযান শেষে মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘একটি আলীশান বাড়িসহ প্রায় তিনশরমতো দোকানপাট এবং কয়েকটি বাড়িঘর ভাঙ্গা হয়েছে। আরও প্রায় পাঁচ একরের মতো জমি উদ্ধার করা হয়েছে। আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। এখনো অনেক কিছু ভাঙ্গার বাকি আছে। পরে একটি তারিখ করে পুনরায় অভিযান ভাঙ্গা হবে।’
লিজের বিষয়ে তিনি বলেন, ‘আইন অনুযায়ী লিজ প্রক্রিয়া সম্পন্ন হবে। যারা লিজ নিতে চায় আইনের সুযোগ থাকলে দেয়া হবে, না থাকলে হবে না। আইনের বাহিরে কিছু নাই।’
নাসির উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘উচ্ছেদ অভিযানের দুইদিন আগে সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদের বিরুদ্ধে দখলদারদের কাছ থেকে ৫০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৭ লাখ পর্যন্ত ঘুষ গ্রহণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা অভিযানের আগে সাতগাঁও বাজারে দুইদিন মাইকিং করিয়েছি।
এদিকে ঘুষ গ্রহণের বিষয়ে জানতে চাইলে দীপক মল্লিক ও কাওসার হামিদ ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করেন। তারা জানান, রেস্ট হাউজে বসে আমরা শুধু বানিজ্যিক লাইসেন্সের খাজনার টাকা ব্যাংক মারফত নিয়েছি। শুধু সাতগাঁওয়ের না মাইজগাঁও, শমসের নগরসহ বিভিন্ন স্থানের লোকজন এসেছিলেন।
উচ্ছেদ অভিযানে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালেয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী, সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা তানভীর, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক, কানুনগো কাওছার হামিদ, ইন্জিনিয়ার জাকির হোসেনসহ মৌলভীবাজার জেলার রিজার্ভ পুলিশ ফোর্স, শ্রীমঙ্গল থানা ও রেলওয়ে জিআরপি পুলিশ এবং আর এন্ড বি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।
শ্রীমঙ্গল, উচ্ছেদ অভিযান, ঘুষ বাণিজ্যের অভিযোগ