কাজ থাকলে আয়, না থাকলে ধার: সিলেট নগরীর শ্রমিকদের বাস্তবতা
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৯:১২ অপরাহ্ন
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুলাই) বাদ জুম্মা সুনামগঞ্জ সার্কিট হাউজের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'বিশ্বের দেশে দেশে যে জাতিসংঘ হত্যা, খুন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে পারেনা সেই ব্যর্থ জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবেনা।'
সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জমিয়তের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, কেন্দ্রিয় জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন ও যুব জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ তোহা হোসাইনের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য দেন, হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক আহমদী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, মাওলানা তাহির আহমদ, মাওলানা মুহিউদ্দীন কাসেমী, মাওলানা রফিক আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা রমজান হোসাইন, মাওলানা আরশাদ নোমান, মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুবনেতা মাওলানা উবায়দুল হক চৌধুরী, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।
বিক্ষোভ কর্মসুচীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মুফতি মুবাশ্বির আলী, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আব্দুল খালিক তোহা, মাওলানা এরশাদ আহমদ, মাওলানা আবিদুর রহমান, মাওলানা আলীনুর আল হাদি, মাওলানা হাফিজ হেলাল আহমদ, মাওলানা হাফিজ আবু সাইদ, মাওলানা আবুল কালাম প্রমূখ
সুনামগঞ্জ, জমিয়ত, জাতিসংঘ, মানবাধিকার অফিসার, বিক্ষোভ সমাবেশ, গণমিছিল