জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ সরবরাহ অফিস (পিডিবি) সদরের বাইরে, প্রায় ৮ কিলোমিটার দূরের ইনাতনগরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে হাজারো মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই স্থানান্তরকে ‘জনবিরোধী’ ও ‘ফ্যাসিবাদী সুবিধাভোগীদের স্বার্থে গৃহীত ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী, বিদ্যুৎ গ্রাহক, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জগন্নাথপুরের বিশিষ্ট মুরব্বি আবুল লেইছ এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুল ওয়াহিদ।
এসময় বক্তব্য দেন ব্যবসায়ী ফারুক আহমদ ও হাবিবুর রহমান হাবিল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আমিনুর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খান, বাজার তদারকি কমিটির যুগ্ম সম্পাদক লিটন মিয়া, সমাজসেবক মামুনুর রশীদ মামুন এবং সংগঠক আলী আকবর।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রুয়েল হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক রিয়াজ রহমানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ‘বিদ্যুৎ অফিস সরিয়ে নেওয়ার অর্থ—সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা, বৃদ্ধ মা-বোনদের দূরে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করানো, ব্যবসায়ীদের কাজে বিঘ্ন সৃষ্টি এবং জনসেবামূলক প্রতিষ্ঠানে হয়রানি নিশ্চিত করা।’
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি বিদ্যুৎ অফিস স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়, তাহলে জগন্নাথপুরবাসী কঠোর গণআন্দোলনের ডাক দিবে।’