দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রতিটি পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমীন জানান, 'প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে ঢেউটিন ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হবে বলে আমরা আশা করছি।'
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সহায়তা