০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৩:২০ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় উপজেলা যুবলীগ নেতা মছরু আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার রণকেলী উত্তর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত মছরু গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর গ্রামের ফারুক আলীর ছেলে।


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং: ১৭, জিআর-১৬১/২০২৪, তারিখ-১৯/৯/২০২৪ইং) রয়েছে। সে ওই মামলার ৪৭নং এজাহারনামীয় আসামি। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ