২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৮ জুন, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরের সাত ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হলে আহ্বায়ক ও সদস্য সচিব এ দুই পদে ১৭২ প্রার্থী ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
চলতি জুন মাসের ১৩ তারিখ থেকে এ ফরম বিতরণ শুরু করে তাহিরপুর উপজেলা বিএনপি। ৫ দিন ব্যাপী চলা এ কার্যক্রম চলে ১৬ জুন পর্যন্ত।
ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রমের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম ও ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না।
এর আগে গত একমাসে বিভিন্ন সময়ে উপজেলার ৭টি ইউনিয়নে কর্মী সম্মেলন করা হয়েছে। এখন এসব ইউনিয়নে নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। তৃণমূলে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন আভাস মিলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বড়দল উত্তর ইউনিয়নে আহ্বায়ক পদে সর্বোচ্চ ১২ জন প্রার্থী ফরম সংগ্রহ করে জমা করেন। এই ইউনিয়নে সদস্য সচিব পদে ফরম নিয়েছেন ২৩ জন প্রার্থী। এছাড়া বাদাঘাট ইউনিয়নে আহ্বায়ক পদে ৬ জন ও সদস্য সচিব পদে ১৭ জন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে আহ্বায়ক পদে ৩ জন ও সদস্য সচিব পদে ২১ জন, তাহিরপুর সদর ইউনিয়নে আহ্বায়ক পদে ৩ জন ও সদস্য সচিব পদে ২১ জন, শ্রীপুর উত্তর ইউনিয়নে আহ্বায়ক পদে ৬ জন ও সদস্য সচিব পদে ১৬ জন, বড়দল দক্ষিণ ইউনিয়নে আহ্বায়ক পদে ৬ জন ও সদস্য সচিব পদে ১৩ জন, বালিজুরী ইউনিয়নে আহ্বায়ক পদে ৭ জন ও সদস্য সচিব পদে ১৮ জন প্রার্থী ফরম সংগ্রহ করে জমাদানের তথ্য পাওয়া গেছে।
কমিটি গঠন বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী বলেন, আগ্রহী প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই শেষে শিগগিরই উপজেলার ৭ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। এ কমিটি হবে ১১ সদস্য বিশিষ্ট।
তিনি আরও বলেন, কেন্দ্রের নির্দেশনা হল, বিগত দিনে যারা ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলার আসামি, কারা নির্যাতিত ও নানাভাবে হয়রানির শিকার হয়েছেন এমন নেতারাই কমিটিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়িত হবেন।
তাহিরপুর, বিএনপি, কমিটি, প্রার্থী, আবেদন, তাহিরপুর উপজেলা, ইউনিয়ন