৩০ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্রের ব্যর্থতার প্রেক্ষিতে হরমুজে নতুন অধ্যায়ের সূচনা: মোজতবা খামেনি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন

ছবিঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘লজ্জাজনক ব্যর্থতার’ পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে এক ‘নতুন অধ্যায়ের’ সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা এ মন্তব্য করেন।

 

মোজতবা খামেনির এই বিবৃতি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোত প্রচারিত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ‘আজ বিশ্বের সবচেয়ে বড় প্রচারণা ও আগ্রাসনের দুই মাস এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় লজ্জাজনক ব্যর্থতার পর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।’

 

এই বিবৃতি ইরানের সরকারি সংবাদ সংস্থা ইআরএনএ পোস্ট করে জাতীয় পারস্য উপসাগর দিবসের স্মরণে। ১৬২২ সালে পর্তুগিজ বাহিনীকে হরমুজ প্রণালি থেকে উৎখাত করার ঘটনা এই দিনে উদযাপন করা হয়।

 

সূত্র: আল–জাজিরা।


শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান, মধ্যপ্রাচ্যে সংঘাত, হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ