৩০ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

পূর্বাভাসে বলা হয়েছে, অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

 

এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭১ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় (২৯ এপ্রিল সকাল ৬টা থেকে ৩০ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮.৪ মিলিমিটার। তবে ৩০ এপ্রিল সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টি পূর্বাভাস, বজ্রঝড়, তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়া অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ